আদর্শ op-amp এর বৈশিষ্ট্য সমুহ

 নিচে আদর্শ op-amp এর বৈশিষ্ট্য সমুহ আলোচনা করা হলো।

১৷ ইহার ওপেন লুপ ভোল্টেজ গেইন অসিম।

২৷ ইনভার্টিং ও নন-ইনভার্টিং টার্মিনালে পরিমাপকৃত ইনপুট রেজিস্ট্যান্স এর মান অসিম। ফলে যে কোন সিগনালের সোর্স এতে সংযুক্ত হতে পারে এবং পূর্ববর্তী স্টেজে কোন লোডিং ইফেক্ট ফেলে না।

৩। আউটপুট টার্মিনাল সমুহে প্রাপ্ত আউটপুট রেজিস্ট্যান্সের মান শুন্য। ফলে আউটপুটে অসীম সংখ্যক ডিভাইস যুক্ত করা যায়।

৪৷ v1=v2 হলে ব্যালেন্স ভোল্টেজ পাওয়া যাবে। এখানে Vo=0.

৫৷ ব্যান্ডউইটথের মান অসিম অর্থাৎ ফ্রিকোয়েন্সী রেস্পন্সের মান সমতল। ফলে শুন্য হতে অসীম পর্যন্ত সিগনালগুলোকে এটেনুয়েশন ছাড়াই বিবর্ধন করা যায়।

৬৷ বৈশিষ্ট্যসমুহ তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না।

৭৷ ইহার কমন মোড রিজেকশন রেশিও এর মান অসীম৷ ফলে আউটপুটে কমন মোড নয়েজে ভোল্টেজের মান শুন্য।

৮৷ স্লিউ রেটের মান অসিম। ফলে ইনপুট ভোল্টেজের পরিবর্তনের সাথে সাথে আউটপুট ভোল্টেজের পরিবর্তন পর্যায়ক্রমে সংগঠিত হয়। 


Comments

Popular posts from this blog

যে এ্যাপস গুলো ছাত্রদের স্মার্টফোনে থাকা খুবই জরুরী........

Youth: The strategies that you can use to keep your youth for a long time............