যে এ্যাপস গুলো ছাত্রদের স্মার্টফোনে থাকা খুবই জরুরী........
বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই করোনা পরিস্থিতির ভেতর সবাই যথাযথ ভাবে সাস্থবিধি মেনে চলছেন, সেই আশা নিয়েই আজকের এই লেখাটা শুরু করছি।
টাইটেল দেখে অবশ্যই এতোক্ষণে বুঝে ফেলেছেন যে কোন বিষয়টা নিয়ে আজকে লিখতে যাচ্ছি।
বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করেন না এমন লোক সংখ্যায় নিহাতই কম। সবাই নিজেদের পছন্দমতো বিভিন্ন ব্যান্ডের স্মার্ট ফোন ব্যবহার করে থাকেন। আজকের লেখাটা মূলত এই স্মার্ট ফোনে ব্যবহার্য কিছু গুরুত্বপূর্ণ এ্যাপস নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সেই এ্যাপসগুলোর ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক।
১। #Photomath
otomath
ধরুন আপনি অংক করতে বসেছেন। অংক করতে করতে আপনি কোন একজায়গায় আটকে গেছেন। এমতাবস্থায় আপনার আশেপাশে হেল্প করার মতো কেউ নেই। কোন চিন্তা নেই। কেউ না থাকলেও Smartphone তো আছে। দেরি না করে এখনি আপনি #Photomath এ্যাপসপি Install করে নিন। আর এই এ্যাপ দিয়ে আপনার অঙ্কের ছবি তুলে আপলোড করুন। স্টেপ বাই স্টেপ এই এ্যাপই আপনাকে অঙ্কের সমাধান করে দেবে।
২। #Buddytalk:
ইংরেজি শিখতে গেলে কথা বলার কোন বিকল্প নেই। আপনি যদি ইংলিশে এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে অবশ্যই ইংলিশে কথা বলার চর্চা করতে হবে। আর আমরা সচরাচর কথা বলতে পারি না আমাদের সেরকম পার্টনার নাথাকার কারণে। তো আপনি চাইলে #Buddytalk এ্যাপসটাকে আপনার কথা বলার পার্টনার বানিয়ে ফেলতে পারেন।
৩। #Moon+Reader:
মোবাইলে ইবুক কিংবা পিডিএফ ফাইল পড়ার জন্য এটি একটি উৎকৃষ্ট এ্যাপস।
৪। #Robi 10 minute school:
বর্তমানে #Robi 10 minute school প্লাটফর্মটি সকল ক্যাটাগরির ছাত্রদের জন্য এক অভিনব সৃষ্টি। আপনি যে ক্যাটাগরির ছাত্রই হোননা কেন, এই প্লাটফর্মে আপনার উপযোগী লেসন সন্নিবেশিত করা হয়েছে। এখানে আপনি নিয়মিত মডেলটেস্ট দেওয়ার সুযোগ পাবেন।
৫। #Camscanner:
ধরুন আপনার কোন বন্ধুর কাছ থেকে একটি নোটখাতা ধার করে নিয়ে এসেছেন। সেটা আবার ফেরত দিতে হবে। কেমন হয় যদি আপনি ওই সম্পূর্ণ খাতাটা স্ক্যান করে আপনার স্মার্টফোনে রেখে দিতে পারেন। হ্যা। #Camscanner এ্যাপসটি আপনাকে সেই সুবিধাই দিচ্ছে। এই এ্যাপসটির মাধ্যমে আপনি একদম কম্পিউটারের মতো করে যে কোন ফাইল পিডিএফ আকারে স্ক্যান করে নিতে পারবেন।
তো বন্ধুরা এই ছিলো আজকের আলোচনা। কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। সবাই ভালো ও সুস্থ থাকবেন।


Comments
Post a Comment