যৌবনঃ যে কৌশল গুলো অবলম্বন করলে আপনার যৌবন অনেকদিন ধরে রাখতে পারবেন..............
যৌবন কথাটা শুনলে আমরা সবাই কিছুটা থমকে যাই। এই শব্দটার মাঝে কিযে লুকিয়ে আছে তা কে জানে। মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো যৌবন। সব মানুষই জীবনের এই অধ্যায়টাতে একটু বেশিই গুরুত্ব দিয়ে থাকে। জীবনের সবগুলো অধ্যায়ের মধ্যে এই একটা অধ্যায় নিয়েই মানুষের যতো দুশ্চিন্তা। বেশির ভাগ মানুষই এই যৌবনকে কেন্দ্র করে সব পরিকল্পনা করে থাকে।
আমরা পৃথিবীতে আর কতদিন বাঁচি? খুব বেশি হলে ১০০ বছর। ১২ বছরের পর থেকে কৈশোরে পা দেই আর কৈশোরের হাত ধরে আসে যৌবন। যৌবন থাকে খুব বেশি হলে ৪০ বছর পর্যন্ত। বয়সের সাথে সাথে আমাদের চেহারায় পড়ে বয়সের ছাপ। অল্পতেই বুড়িয়ে যাওয়া কেউই পছন্দ করেন না। একটু বয়স বাড়তে না বাড়তেই যখন ত্বকে পড়ে বয়সের ছাপ এবং দেহের বিভিন্ন অংশে দেখা দেয় বয়সজনিত সমস্যা তখন অনেকেই আফসোস করেন, ‘যৌবনটা আরও কিছুদিন যদি ধরে রাখা যেতো’।
কিন্তু যৌবন এমন একটা জিনিস, যা চলে গেলে আফসোস করে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয় না। কিন্তু তরুণবয়স থেকেই কিছু সতর্কতা অবলম্বন করে অনেকদিন পর্যন্ত যৌবনটাকে ধরে রাখা যায়। কিছু নিয়ম মেনে চললে বয়স হলেও দেহে ও ত্বকে বয়সের ছাপ পড়বে বেশ দেরিতে। যৌবনের মতো এই গুরুত্বপূর্ণ অধ্যায়টাকে তখন দীর্ঘ দিন ধরে উপভোগ করা সম্ভব।x
Comments
Post a Comment